মঙ্গলবার ৭ এপ্রিল, ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ণ

ভুলে নিজেদের সেনাকেই গুলি করে হত্যা করল ইসরায়েল

৫ এপ্রিল, ২০২৬ ৩:২১:১৫

এবার দক্ষিণ লেবাননে স্থল অভিযানের সময় নিজেদের গুলিতেই ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ। নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস গাই লুডার (২১)। তিনি কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটের সদস্য এবং ইউভালিম এলাকার বাসিন্দা ছিলেন। টাইমস অব ইসরায়েল বলছে, ঘটনাটি স্থানীয় সময় ভোর ৩টার দিকে দক্ষিণ লেবাননের শেবা গ্রামে একটি অভিযানের সময় ঘটে। ম্যাগলান ইউনিটের কমান্ডোরা সেখানে হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে এক সন্দেহভাজনকে আটক করতে অভিযান চালাচ্ছিল।

এদিকে আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযানের সময় সন্দেহভাজন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন সন্দেহে এক সেনা গুলি চালান। ওই গুলিতেই গাই লুডার নিহত হন এবং আরেক সেনা গুরুতর আহত হন। নিজেদের গুলিতে সেনা নিহত হলেও অভিযান সফল হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তারা বলেছে, ইতিমধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে।

গত ২ মার্চ হিজবুল্লাহর হামলা শুরুর পর থেকে দক্ষিণ লেবাননে এখন পর্যন্ত ১১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া হিজবুল্লাহর রকেট হামলায় নিহত হয়েছে দুইজন বেসামরিক নাগরিক। অন্যদিকে উত্তরাঞ্চলে ইসরায়েলি আর্টিলারির ভুল গুলিতে এক ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এদিকে শনিবার দিনভর উত্তর ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সকালে লেবানন থেকে ছোড়া একটি প্রজেক্টাইল কিরিয়াত শমোনা শহরে আঘাত হানে।

উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, এতে একটি সড়ক ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের বাড়িঘর ও গাড়িতে স্প্লিন্টারের আঘাত লাগে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সন্ধ্যায় আইডিএফ জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে হামলাটি শনাক্ত করা সম্ভব হয়নি এবং এজন্য সতর্কবার্তা জারিও করা যায়নি। অন্যদিকে, রাতের বেলায় উত্তর ইসরায়েলের একটি খোলা স্থানে ইসরায়েলি বিমান বাহিনীর একটি হেলিকপ্টার থেকে বোমা পড়ে যায়। আইডিএফ জানায়, ভুলের কারণে এ ঘটনা ঘটেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD