যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সাথে ইরানের স্পেশাল ফোর্সের দফায় দফায় সংঘর্ষ

৫ এপ্রিল ২০২৬, ১২:২০:২০

এবার ইরানের হামলায় বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। এ সময় তাদের সঙ্গে ইরানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কোহগিলুয়েহ কাউন্টির দেহদাশত শহরে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এলাকাটিতে দুই দিন আগে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। চলমান মার্কিন উদ্ধার অভিযানের মধ্যেই এই হামলাগুলো ঘটেচে। তবে পুরো ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

আলজাজিরা জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় অন্তত চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। পরে অনানুষ্ঠানিক সূত্রে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কিছু স্থানে সংঘর্ষের খবরও পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত করা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র তাদের দ্বিতীয় পাইলটকে উদ্ধারের জন্য এলাকাটিতে অভিযান চালাচ্ছে। অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষও শুরু থেকেই ওই পাইলটকে খুঁজছে। গত কয়েক দিনে তারা সাধারণ নাগরিকদেরও খোঁজে অংশ নিতে আহ্বান জানায় এবং পাইলটের অবস্থান জানাতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য