মঙ্গলবার ৭ এপ্রিল, ২০২৬, ০৬:৫২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের জন্য অপেক্ষা করছে বড় চমক: ইরান

৫ এপ্রিল, ২০২৬ ১২:০১:২৫

এবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, তেহরান চলমান যুদ্ধে তার পরিকল্পনা এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য বড় চমক অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সঙ্গে দেশের ভেতরে ও বাইরে শত্রুপক্ষকে সমর্থনের অভিযোগে শতাধিক ব্যক্তির সম্পদ জব্দের নির্দেশ দিয়ে কঠোর অবস্থান নিয়েছে দেশটি।

ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের ‘টার্গেট ব্যাংক’ বা লক্ষ্য নির্ধারণ সঠিক নয়। সেতুতে হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে তিনি ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, এটি মার্কিন সামরিক ব্যর্থতার ফল, যার মধ্যে তাদের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাও রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD