রবিবার ৫ এপ্রিল, ২০২৬, ০১:১০ অপরাহ্ণ

বিশ্বকাপ পর্যন্ত মিরাজ ও লিটনই বাংলাদেশের অধিনায়ক

৫ এপ্রিল, ২০২৬ ১২:০১:২২
ছবি: সংগৃহীত

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার বিসিবির বোর্ড সভা শেষে সংংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপরাশেসন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

২০২৭ পর্যন্ত ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিরাজ। আর টি-টোয়েন্টি অধিনায়ক লিটনের মেয়াদ বেড়েছে ২০২৮ পর্যন্ত।

প্রথম দফায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপেই খেলা হয়নি টাইগারদের। তবে পরের বিশ্বকাপেও বাংলাদেশ দলকে তিনিই নেতৃত্ব দেবেন।

এদিকে মেহেদী হাসান মিরাজের ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম দফায় মেয়াদ ছিল এক বছর। গেলো মাসে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর আবারো বাড়ল সেই মেয়াদ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই ওয়ানডে দলের দায়িত্ব সামলাবেন এই অলরাউন্ডার।

এ ছাড়া ওয়ানডে দলের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক সাইফ হাসানও একই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD