শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ব্র্যাকনেটের সঙ্গে আইইউবিএটি’র সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: সংগৃহীত
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি শিল্প-শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ব্র্যাকনেট লিমিটেড এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
চুক্তিতে স্বাক্ষর করেন আইইউবিএটির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান এবং ব্র্যাকনেটের হেড অব অপারেশনস আরিফ হোসেন।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির অধ্যাপক ড. আবদুর রব, ট্রেজারার ও ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) অধ্যাপক সেলিনা নার্গিস, সিইএটি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. উৎপল কান্তি দাস, চেয়ারম্যান কম্পিউটার সাইয়েন্স ইঞ্জিয়ারিং বিভাগ, মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা এবং প্লেসমেন্ট ও অ্যালামনাই অফিসের পরিচালক এ কে এম শরফুদ্দিন। ব্র্যাকনেটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (আইসিটি সেলস) মো. ইউসুফ আলী ইমন , আফরিন কাওসার, লিড এইচআর এবং হেড অব ট্রান্সমিশন সাইফুল আরেফিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং একাডেমিক ও প্রযুক্তিগত দক্ষতার বাস্তব প্রয়োগকে কেন্দ্র করে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তরে অবদান রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তির আওতায় শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, বিভিন্ন কর্মশালা ও সেমিনারের আয়োজন এবং স্মার্ট ক্যাম্পাস ও ডাটা-ভিত্তিক প্রযুক্তিসহ আইসিটি অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ নেওয়া হবে।
ব্র্যাকনেট প্রযুক্তিগত সহায়তা, শিল্পখাতের অভিজ্ঞতা এবং মেন্টরশিপ প্রদান করবে। অপরদিকে, আইইউবিএটি একাডেমিক সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং যৌথ গবেষণা ও উন্নয়নের জন্য সম্ভাব্য ক্ষেত্র নির্ধারণে কাজ করবে।
এই অংশীদারিত্ব আইইউবিএটির শিল্প ও শিক্ষার মধ্যে সংযোগ জোরদার এবং পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।
১৯৯১ সালে অধ্যাপক ড. আলিমুল্লাহ মিয়ান কর্তৃক প্রতিষ্ঠিত আইইউবিএটি বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা মানসম্মত শিক্ষা, গবেষণা এবং শিল্প সহযোগিতার মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য