ইরানকে সমর্থন দিতে ইয়েমেন ও ইরাকের রাজপথে লাখো মানুষ
এবার মার্কিন-ইসরাইলের যৌথ হামলায় একের পর এক পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাটিতেও হামলা চালাচ্ছে আইআরজিসি। যুদ্ধের প্রভাবে পুরো মধ্যপ্রাচ্যে বিরাজ করছে আতঙ্ক আর উত্তেজনা। এরই মধ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে বেশ কিছু গোষ্ঠী ও দেশ। শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজের পর ইরানের প্রতি সমর্থন জানাতে রাজপথে নেমেছিলেন ইয়েমেনের লাখো মানুষ। শুধু ইয়েমেনই নয়, একই সাথে ইরাকেরও কিছু কিছু অঞ্চলে দেখা গেছে এই দৃশ্য।
যুদ্ধের হালনাগাদ তথ্য দেওয়া লাইভ কাভারেজে এসব তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেখানে বলা হয়েছে, ইরানের প্রতি সমর্থন দিতে ইয়েমেনের রাজধানী সানার রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। কয়েকটি ছবিও প্রকাশিত হয়েছে ওই প্রতিবেদনে।
একই সাথে ইরাকের বাগদাদের রাজপথে নেমে আসেন শত শত নারী। কারো হাতে ইরানের পতাকা, কারো হাতে আয়াতুল্লাহ আলী খামেনির ছবি ছিল। তাদের স্লোগানও ছিল ইরানকে সমর্থন জানিয়ে।
ইরাকের শিয়া নেতাদেরও দেখা গেছে জুমার নামাজের পর বাগদাদের রাজপথে মিছিল করতে। আলী খামেনির ছবি হাতে নিয়ে বাগদাদের রাস্তায় ইসরাইল ও আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভের পাশাপাশি ইরানকে সমর্থনে মিছিল করেন তারা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য