বুধবার ৮ এপ্রিল, ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ

ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র

৪ এপ্রিল, ২০২৬ ৫:০৬:৫৯

একটি তৃতীয় দেশের মাধ্যমে ইরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩ এপ্রিল) এ বিষয়ে অবগত সূত্রের বরাতে আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্রটি ফারসকে বলেছে, ‘গত ২ এপ্রিল একটি বন্ধুসুলভ দেশের মাধ্যমে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ‘ক্রমবর্ধমান উত্তেজনা ও চ্যালেঞ্জের’ পরিপ্রেক্ষিতেই মার্কিন বাহিনীর পক্ষ তেকে এই প্রস্তাব এসেছে।

সংবাদ সংস্থাটির মতে, ইরান লিখিতভাবে এই প্রস্তাবের কোনও জবাব দেয়নি। বরং তারা ‘মাঠ পর্যায়ে’ ভারী হামলা অব্যাহত রেখেছে। সূত্রটি আরও দাবি করে, ‘লড়াই থামাতে মার্কিন কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক ডিপোতে হামলার খবর প্রকাশের পর নড়েচড়ে বসে তারা।’

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।

জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক পাল্টা হামলা চালায় ইরান। এতে মার্কিন বাহিনীতে হতাহতের ঘটনা যেমন ঘটেছে, তেমনি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: আনাদোলু

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD