ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইরানের
এবার মার্কিন-ইসরাইল হামলার ৩৫ তম দিনে পাল্টা জবাবে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পস-আইআরজিসি। শুক্রবার (৩ এপ্রিল) ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তরকে লক্ষ্য করে একটি ‘নির্ভুল হামলা’ চালানোর দাবি করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
ইরানি সামরিক সূত্রগুলো জানিয়েছে, এটি ছিল একটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক অভিযান ছিল।
যেখানে গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা স্থাপনাকে নিশানা করা হয়। হামলাটি ইসরাইলের শহর তেল আবিবে হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলার কোনো স্বাধীন বা নিরপেক্ষ নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়েও স্পষ্ট কিছু জানা যায়নি।
এর আগে মধ্য ইসরাইলের কয়েকটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্র সফল আঘাত আনে বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম। এতে রোশ হায়াইন, গিভাতায়িম, বেনি ব্রাক ও তেল আবিবে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এছাড়াও দেশটির দক্ষিণাঞ্চলে একটি শিল্প স্থাপনায়ও ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য