ইরানের ‘ফেক’ মিসাইল লঞ্চার মোতায়েন, আসল কতগুলো ধ্বংস জানে না মার্কিনিরা

৪ এপ্রিল ২০২৬, ১১:০৭:২৬

এবার শত্রুপক্ষকে ফাঁকি দিতে যুদ্ধের পুরোনো কৌশল অবলম্বন করছে ইরান। দেশটি ‘ফেক’ মিসাইল লঞ্চার মোতায়েন করে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিচ্ছে। আর ইরানের এসব ফেক মিসাইল লঞ্চার মোতায়েনের কারণে হামলা চালিয়ে তাদের কতগুলো আসল লঞ্চল ধ্বংস করা হয়েছে সেটি অজানা মার্কিনিদের কাছে।

শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের মিসাইল বাঙ্কার বা মিসাইল ভাণ্ডারে হামলা চালায় তখন সেগুলো বাঙ্কারে আটকা পড়ে যায়। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এগুলো আবার উদ্ধার করে ফেলছে ইরানিরা। এতে করে দ্রুত সময়ে আবারও মিসাইলগুলো ব্যবহারযোগ্য করে ফেলে তারা।

নিউইয়র্ক টাইমস বলেছে, মার্কিন গোয়েন্দাদের তথ্যে জানা গেছে, ইরানের কাছে এখনো উল্লেখযোগ্য সংখ্যক মিসাইল এবং মোবাইল লঞ্চার রয়ে গেছে। ফলে যুক্তরাষ্ট্র ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংসের যে লক্ষ্য ঠিক করেছে তা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে, তা আদৌ পূরণ হবে কি না।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, তাদের লক্ষ্য হলো ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংস করা এবং তাদের এমন জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। সূত্র: নিউইয়র্ক টাইমস

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য