বৃহস্পতিবার ৯ এপ্রিল, ২০২৬, ০২:৩৯ অপরাহ্ণ

ভূপাতিত যুদ্ধবিমানের দুই ক্রুর মধ্যে একজনকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

৪ এপ্রিল, ২০২৬ ১:০৭:৫৭
ছবি: সংগৃহীত

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু’র মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অবগত অন্তত তিনটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এখনও মার্কিন ক্রুদের অবস্থান সম্পর্কে কিছু জানানো হয়নি।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) তেহরান জানায়, তাদের বাহিনীর দ্বারা ভূপাতিত করা অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানটি এফ-৩৫ মডেলের। ঘটনার পরপরই পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে দিনের শুরু থেকেই মার্কিন বাহিনী তাদের ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং সিবিএস নিউজ অবশ্য ভূপাতিত যুদ্ধবিমানটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল মডেলের ছিল বলে দাবি করেছে।

এ অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহার করা হয়। তবে এখন পর্যন্ত তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এমনকি উদ্ধার অভিযানে অংশ নেয়া একটি মার্কিন হেলিকপ্টারে ইরান হামলা চালিয়েছে বলে মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD