ঝুঁকিপূর্ণ জ্বালানি ও দাম বেশি রাখার দায়ে ভূঞাপুরে ৩ ব্যবমায়ীকে অর্থদণ্ড
ছবি প্রতিনিধি, সংবাদবেলা
আব্দুল লতিফ তালুকদার, (টাঙ্গাইল) থেকে: টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রয় এবং নিরাপত্তাহীন ও অবহেলাজনিত ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ভোক্তা অধিকার অধিদপ্তর, টাঙ্গাইল পৃথক দুটি মামলায় আরও ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জায়গায় উপদ্রব অব্যাহত রাখা এবং সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে মো. আব্দুর রাজ্জাককে দণ্ডবিধি অনুযায়ী ৪০ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল, এসময় অভিযানের উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য