সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সীমা নির্ধারণ
ফাইল ছবি
জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনায় সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। রবিবার থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠকে জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয় এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময়সূচি কার্যকর করা হবে।
এছাড়া, একই সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর দেশের সকল দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এবং জ্বালানি সংকট মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে…
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য