দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ৬৮৫ জন আক্রান্ত
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় দেশে বায়ুবাহিত রোগ হাম-এ আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৬৮৫ শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছর হাম রোগে নতুন এই চার শিশুসহ মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে মার্চ মাসেই ৩২ শিশুর মৃত্যু হয়েছে। রোগটি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নয়; রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবাণী, হামের সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ায় এটি দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্কের সংক্রমণ (এনসেফালাইটিস) দেখা দিতে পারে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য