সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বিতর্ক
ছবি: সংগৃহীত
সংসদে একটি মন্তব্যকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে এ ঘটনা ঘটে।
এদিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করতে সক্ষম।
৭১ বিধিতে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “শুধু বোতল পরিবর্তন করে ভেতরের উপাদান একই রেখে তিনি সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন।” এ মন্তব্যের জন্য তিনি মন্ত্রীর প্রতি ব্যঙ্গাত্মক ধন্যবাদ জানান।
এ সময় স্পিকার তাকে স্মরণ করিয়ে দেন যে, পয়েন্ট অব অর্ডার চলমান বিষয়ের ওপর হওয়া উচিত এবং বিষয়টি আগের দিনের হওয়ায় তা নতুন করে তোলার প্রয়োজন নেই।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে ‘মিথ্যা’ শব্দটি ব্যবহার করেছেন, যা অসংসদীয়। তিনি বলেন, ‘অসত্য’ বলা হলে তার আপত্তি থাকত না, তবে ‘মিথ্যা’ শব্দটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) অনুরোধ জানান।
মন্ত্রী আরও বলেন, বিরোধীদলীয় নেতার আগের দিনের বক্তব্যের জবাবে তিনি উল্লেখ করেছিলেন যে, সেখানে একটি ‘অসত্য’ তথ্য উপস্থাপন করা হয়েছে। তার ব্যাখ্যায় তিনি বলেন, রুল ৬২ অনুযায়ী বিরোধীদল ওয়াকআউট করার পর একজন বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়। সে ক্ষেত্রে প্রশ্ন ওঠে, বিষয়টি কীভাবে সংসদে উত্থাপিত বা পঠিত হলো। এ কারণেই তিনি ওই বক্তব্যকে ‘অসত্য’ বলে উল্লেখ করেছেন।
এর জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পাল্টা যুক্তি দিয়ে বলেন, এখানে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, একই বিষয়ে একজন স্বতন্ত্র সংসদ সদস্য পৃথকভাবে প্রস্তাব উত্থাপন করেছিলেন।
সেই প্রস্তাবটি ভিন্ন নামে গতকাল এসেছে। শুধু নাম বদল হয়েছে, প্রস্তাবটি এক আছে। আমি তো আগেরটা জানতাম বলেই বলেছি। এখানে আমি কোনো ভুল তথ্য দিইনি।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য