ম্যাক্রোঁর স্ত্রী তার সঙ্গে খুব খারাপ আচরণ করেন: ট্রাম্প
এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁকে নিয়ে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যক্তিগত মধ্যাহ্নভোজে ফরাসি প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে নিয়ে ঠাট্টা করেন তিনি। বলেন, ‘আমি ফ্রান্সে ফোন করি-ম্যাক্রোঁকে, যার স্ত্রী তার সঙ্গে খুব খারাপ আচরণ করেন।’
এদিকে হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে অল্প সময়ের জন্য প্রকাশিত একটি ভিডিওতে ট্রাম্প বলেন, ‘তাদের আমাদের দরকার ছিল না, কিন্তু তবুও আমি অনুরোধ করেছিলাম।’ ইরান যুদ্ধে ন্যাটো মিত্রদের ভূমিকার সমালোচনা করে তিনি একথা বলেন।
ট্রাম্প বলেন, ‘আমি ফ্রান্সে ফোন করি, ম্যাক্রোঁকে—যার স্ত্রী তার সঙ্গে খুবই খারাপ আচরণ করেন। চোয়ালে ডান হাতের ঘুষির ধাক্কা এখনো সামলে উঠছেন।’
তিনি ২০২৫ সালের মে মাসের একটি সংবাদ ভিডিওর কথা উল্লেখ করেন, যেখানে ভিয়েতনাম সফরের সময় ব্রিজিট ম্যাক্রোঁকে ফরাসি প্রেসিডেন্টের মুখে ধাক্কা দিতে দেখা যায়। যদিও ফরাসি প্রেসিডেন্ট এটিকে ভুয়া তথ্য বা অপপ্রচার বলে উড়িয়ে দেন। তিনি ন্যাটোকে একটি ‘কাগুজে বাঘ’ বলেও আখ্যা দেন। সূত্র: জিও নিউজ
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য