প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি
এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো একটি লিখিত বার্তা গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বুধবার (১ এপ্রিল) বার্তাটি গ্রহণ করেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে উভয় পক্ষ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়। বৈঠকে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তা তীব্রভাবে নিন্দা জানানো হয়। তারা বলেন, আন্তর্জাতিক আইনের আলোকে আক্রান্ত দেশগুলোর নিজস্ব সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষার অধিকার রয়েছে।
এ সময় হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গৃহীত পদক্ষেপগুলোর প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে, শেখ আবদুল্লাহ বিন জায়েদ বাংলাদেশের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এ ধরনের সহযোগিতা উভয় দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়ক হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সাঈদ আল হাজেরি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য