মঙ্গলবার ৭ এপ্রিল, ২০২৬, ০৩:৪২ অপরাহ্ণ

বিয়ে নয়, বাগদান সম্পন্ন হয়েছে: সিমরিন লুবাবা

২ এপ্রিল, ২০২৬ ১২:৫৪:০১
ছবি: সংগৃহীত

আলোচিত শিশুশিল্পী, মডেল ও কনটেন্ট ক্রিয়েটর সিমরিন লুবাবা বিয়ে করেছেন। বিষয়টি সামনে আসছেই চলছে আলোচনা-সমালোচনা। আর সমালোচনার মূল কারণ তার বয়স। স্যোশাল মিডিয়ার অনেকেই বাল্যবিবাহ বলে বিষয়টি নিয়ে কথা বলছেন। আর এবার এ বিষয়য়টি নিয়ে কথা বললেন লুবাবা।

বাগদানের বিষয়টি পরিষ্কার করেছেন লুবাবা নিজেই। সম্প্রতি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও, লুবাবা জানালেন, তিনি এখনো বিয়ে করেননি। অভিনেত্রীর মঙ্গলবার (৩১ মার্চ) রাতে একটি পোস্টকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিয়ের আলোচনা শুরু হলে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় আরেকটি পোস্টে বিষয়টি স্পষ্ট করেছেন লুবাবা। বাগদত্তার সঙ্গে তোলা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্‌দান সম্পন্ন হয়েছে।” ছবিটি পিছনের দিকে তোলা হওয়ায় বাগ্‌দত্তার পরিচয় প্রকাশ হয়নি।


বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী মেয়ে ও ২১ বছরের কম বয়সী ছেলের বিয়ে বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়। অনেকে বলছেন, লুবাবার বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। বিষয়টি নিয়ে লুবাবা জানিয়েছেন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশা আল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।

সিমরিন ছোটবেলা থেকেই মিডিয়ার পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আব্দুল কাদের-এর নাতনি হিসেবে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। পরে নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে কাজ করার পর, গত বছরের শেষ দিকে হঠাৎই বিনোদনজগৎ থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD