মঙ্গলবার ৭ এপ্রিল, ২০২৬, ০৩:৪০ অপরাহ্ণ

হরমুজ প্রণালি অবশ্যই খুলবে, তবে আমেরিকার জন্য নয়: ইরানের পার্লামেন্ট সদস্য

১ এপ্রিল, ২০২৬ ৪:০৪:১১

এবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান এব্রাহিম আজিজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, ‘হরমুজ প্রণালি অবশ্যই খুলবে, কিন্তু আপনাদের জন্য নয়; এটি শুধু তাদের জন্য খোলা থাকবে, যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে।’

তিনি আরো বলেন, ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে যে ‘৪৭ বছরের আতিথেয়তা ছিল, তা চিরদিনের জন্য শেষ এখন’।

আজিজি আরো বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত তার ইরানের ‘শাসন ব্যবস্থা পরিবর্তনের’ স্বপ্ন পূরণ করেছেন। তবে এই পরিবর্তন কেবল এই পুরো অঞ্চলের সামুদ্রিক ব্যবস্থার ক্ষেত্রে এসেছে।

এদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিটি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। সূত্র: বিবিসি বাংলা

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD