যুক্তরাষ্ট্রের এমন যুদ্ধনীতি অতীতে ভয়াবহ পরিণতি ডেকে এনেছে: নিউ ইয়র্ক সিটির মেয়র
এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ এবং বিপুল ব্যয় নিয়ে সমালোচনা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
তিনি বলেছেন, ইরানের ‘রেজিম চেঞ্জ’ টার্গেট করে যুদ্ধ শুরু করা নিরর্থক। রেজিম চেঞ্জের সিদ্ধান্ত নেবে ইরানের জনগণ। সেজন্য প্রতিটি দিক থেকেই এই যুদ্ধের বিরোধিতা করা উচিত। তার মতে, ওয়াশিংটনের এমন যুদ্ধনীতি অতীতে ভয়াবহ পরিণতি ডেকে এনেছে।
এক সাক্ষাৎকারে তিনি জানান, চলমান যুদ্ধের কারণে ইতোমধ্যে প্রায় ২৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। অথচ যুক্তরাষ্ট্রের মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে।
মামদানি বলেন, এই অর্থ যদি জনকল্যাণে ব্যয় করা হতো তাহলে তা স্বাস্থ্যসেবা, শিক্ষা কিংবা শিক্ষাঋণ মওকুফে বড় পরিবর্তন আনতে পারত। কিন্তু তা না করে যুদ্ধনীতির পেছনে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ নষ্ট করছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য