মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাঁচ দফা উদ্যোগ ঘোষণা করেছে চীন ও পাকিস্তান। বেইজিংয়ে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যৌথভাবে এই প্রস্তাব তুলে ধরেন।
মঙ্গলবার (৩১ মার্চ) আল জাজিরার খবরে বলা হয়, ঘোষিত পাঁচ দফা উদ্যোগে প্রথমেই দুই দেশ তাৎক্ষণিকভাবে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে এবং সংঘাত যেন আরও বিস্তৃত না হয় সে বিষয়ে জোর দিয়েছে।
দ্বিতীয়ত, যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরুর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে এতে। এ ধরনের আলোচনায় সব পক্ষকে সহযোগিতা করার কথাও জানিয়েছে চীন ও পাকিস্তান।
তৃতীয় দফায় বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর হামলা সম্পূর্ণ বন্ধের আহ্বান জানানো হয়েছে। চতুর্থ দফায় হরমুজ প্রণালির নৌপথ নিরাপদ রাখার ওপর গুরুত্ব দেয়া হয়েছে, যা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সবশেষে, জাতিসংঘ সনদের আলোকে একটি বিস্তৃত শান্তি কাঠামো গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে, যাতে দীর্ঘমেয়াদে এই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য