বুধবার ১ এপ্রিল, ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ণ

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের

৩১ মার্চ, ২০২৬ ১১:২৭:১১
ফাইল ছবি

জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে উপস্থাপন করেছেন। সংসদে তিনি বলেন, “আজকের দিনে বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে। এত বছর ধরে অনেক সরকার গঠিত ও পরিবর্তিত হয়েছে। তবুও মানুষের যে উচ্চাকাঙ্ক্ষা ছিল, স্বাধীনতার পূর্ণ লক্ষ্য এখনও পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি।”

তিনি স্পিকারের দিকে তাকিয়ে যোগ করেন, “আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমি ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। আমাদের পরিবারের কয়েকজনের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য আমার হয়েছে।”

এর আগেও শফিকুর রহমান নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন। তবে, জাতীয় সংসদে এবারই প্রথমবারের মতো এ দাবি করলেন তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD