মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ

মার্কিন বোমারু বিমানকে অবতরণের অনুমতি দেয়নি ইতালি

৩১ মার্চ, ২০২৬ ৬:১৩:২৮

এবার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা পথে থাকা মার্কিন সামরিক বিমানকে সিসিলিতে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইতালি।

এদিকে ইতালির স্থানীয় সংবাদমাধ্যম কোরিয়ের দেলা সেরা (Corriere della Sera) জানিয়েছে, সিগোনেল্লা নামের ওই ঘাঁটিতে অবতরণের পর মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য কয়েকটি বোমারু বিমানের একটি ফ্লাইট পরিকল্পনা জমা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইতালির সামরিক নেতৃত্বের সঙ্গে পরামর্শ বা অনুমোদন ছাড়াই এই পরিকল্পনা জমা দেয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিমানগুলো ইতোমধ্যেই আকাশে থাকা অবস্থায় এই পরিকল্পনা জমা দেয়া হয়েছিল। ঘটনাটি কয়েক দিন আগে ঘটেছে বলে জানা গেছে।  এর আগে সোমবার স্পেন ইরান যুদ্ধের সঙ্গে জড়িত মার্কিন বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস বলেন, ‘ইরান যুদ্ধসংক্রান্ত কোনো কর্মকাণ্ডের জন্য আমরা মোরোন এয়ার বেস এবং নাভাল স্টেশন রোটা ঘাঁটির ব্যবহার অনুমোদন করব না।’ তিনি আরও বলেন, ‘শুরু থেকেই আমরা আমাদের অবস্থান মার্কিন সরকারকে স্পষ্ট করে জানিয়েছি।’  সূত্র: নিউজউইক

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD