ভারতে ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা
এবার ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বসবাসরত মীর জাফরের পরিবারের বহু সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যটিতে।
জানা গেছে, এসআইআর প্রক্রিয়ায় নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। ফলে তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এদিকে নবাব পরিবারের সদস্যরা জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিশ পেয়ে তারা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছিলেন। কিন্তু শুনানির পরও অধিকাংশের নামই স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
ঐতিহাসিক দলিল অনুযায়ী, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর ব্রিটিশদের সহায়তায় বাংলার নবাব হন মীর জাফর। বর্তমানে তাঁর ১৫তম বংশধর রেজা আলি মির্জাসহ অন্যরা মুর্শিদাবাদের কিল্লা নিজামত এলাকায় বসবাস করেন। তাদের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য