সাবেক ডিআইজি আব্দুল জলিল গ্রেফতার
ছবি: সংগৃহীত
পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের ওপর নৃশংস হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা গেছে, পাবনা জেলার বাসিন্দা আব্দুল জলিল মণ্ডল পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং পরে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য