মারা গেছেন টালিউড তারকা রাহুল অরুণোদয়
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় মারা গেছেন। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা।
জানা গেছে, ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে নেমে তলিয়ে যান তিনি। এসময় টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন।
প্রাথমিক খবরে জানা গেছে, পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। দিঘা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেয়ব রাহুল। তিনি প্রায় ৪৫০টি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। বাণিজ্যিক ও মূলধারার সিনেমায় সমানভাবে দেখা গেছে তাকে।
রাহুলের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’ ইত্যাদি।
উল্লেখ্য, রাহুল ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। ২০১৭ সাল থেকে তারা আলাদাভাবে থাকা শুরু করেন। পরে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান সহজ। সম্প্রতি ‘সহজকথা’ নামে পডকাস্ট শুরু করেন রাহুল, যা বেশ আলোচিত হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য