বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
বিএনপির দলীয় প্রধান গণভোটের পক্ষে প্রচারণার জন্য অবস্থান নিয়েছে। এখন তারা সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জেলা ডাক বাংলোতে এনসিপির নারায়ণগঞ্জ মহানগরের প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক সময় দেখেছি যে বিএনপি কোথাও সংবিধান মানতেছেন, আবার কোথাও মানতেছেন না। এ দ্বিচারিতা জনগণের সামনে অলরেডি উন্মোচিত হয়েছে। ফলে আমাদের আহ্বান থাকবে যে অতি দ্রুত গণভোটের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা হোক।
এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আব্দুল্লাহ আল আমিন, যুশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান, এনসিপি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের আহমেদ প্রমুখ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য