বুধবার ১ এপ্রিল, ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ

‘দেশের উন্নয়নে কাজের মানোন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে’

২৮ মার্চ, ২০২৬ ১০:৪২:১৯
ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে হলে দেশপ্রেম বৃদ্ধি এবং কাজের মানোন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। শনিবার (২৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এলজিইডির বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামভিত্তিক ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে প্রামাণ্যচিত্রের মাধ্যমে এলজিইডির সংক্ষিপ্ত ইতিহাস ও চলমান উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করা হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উন্নয়ন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে প্রকল্পের সংখ্যা কমিয়ে এর আওতা বাড়ানো প্রয়োজন। তিনি বিচ্ছিন্ন ছোট প্রকল্পের পরিবর্তে বৃহৎ ও সমন্বিত প্রকল্প গ্রহণের ওপর জোর দেন, যাতে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং প্রত্যাশিত ফলাফল অর্জন সহজ হয়।

সভাপতির বক্তব্যে সচিব মো. শহীদুল হাসান বলেন, এলজিইডির প্রকল্পসমূহের কাজের গুণগত মান বৃদ্ধি, সরকারি অর্থের অপচয় রোধ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন- এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD