প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে-ভেতরে যাত্রী, আরেক ফেরিঘাটের ছবি ভাইরাল

২৮ মার্চ ২০২৬, ৪:০২:১৩

এবার রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনার কয়েকদিন পড়েই পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাট এলাকায় একটি বাসের প্রায় একাংশ ফেরির বাইরে থাকার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, সাকুরা পরিবহনের ওই বাসটির পেছনের অংশ ফেরির বাইরে অবস্থান করছে। ভেতরে কিছু যাত্রীদেরও অবস্থান করতে দেখা গেছে।

আজ শনিবার (২৮ মার্চ) পটুয়াখালীর স্থানীয় একটি ফেসবুক গ্রুপে একটি অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে বলা হয়েছে, ‘বগা ফেরি ঘাটে ফেরিতে বাস উঠছে এতটা রিস্ক নেওয়ার কি দরকার, দৌলোদিয়ার ঘটনা থেকে আমাদের অনেক কিছু, শেখা দরকার।’

পোস্টের কমেন্টে আল আমিন নামের একজন কমেন্ট করেছেন, ‘আমাদের দেশের মানুষ কখনো মানুষ ছিলো না আর কখনো মানুষ হবেও না। একটা দুর্ঘটনা দেখে তো মানুষ শিক্ষা পেতে পারে, এই তো তিন দিন হলো কতগুলো তাজা প্রাণ পানিতে ডুবে গেলো! আরে বাংলাদেশে মানুষের জীবনের মূল্যের থেকে টাকা পয়সার মূল্য বেশি।’

মৃদুল নামের অন্য একজন লেখেন, ‘এটা একমাত্র সাকুরার দ্বারাই সম্ভব। এরা যাত্রীদের সার্ভিস নিয়ে চিন্তা করে না, যাত্রীদের জীবনের মূল্যও দেয় না।’ এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নং পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য