পুলিশ আগের কোনো ঐতিহ্যমণ্ডিত পোশাকে ফিরবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান পোশাকে পুলিশ বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নয়, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অসন্তোষের প্রেক্ষাপটে পুলিশের জন্য অতীতের ঐতিহ্যমণ্ডিত কোনো উপযুক্ত পোশাক ফিরিয়ে আনার বিষয়ে ভাবছে সরকার। বিষয়টি নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে পদক বিতরণ করেন।
মন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর মত পুলিশকেও ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার। সেখান থেকে বাহিনীকে ঘুরে দাঁড়াতে হবে। জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য