শনিবার ২৮ মার্চ, ২০২৬, ০৬:৪২ অপরাহ্ণ

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় পছন্দের ৫ ফল

২৮ মার্চ, ২০২৬ ২:০৭:২১
প্রতীকী ছবি

ফল স্বাস্থ্যের জন্য উপকারী হলেও হৃদরোগীদের জন্য কিছু নির্দিষ্ট ফল অতিরিক্ত খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে যেসব ফলে প্রাকৃতিক চিনি বেশি, সেগুলো রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

প্রচলিত কথায় আছে—“প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে।” কিন্তু যদি সেই ফল হয় আম, লিচু বা অতিরিক্ত পাকা কলা, তাহলে স্বাস্থ্যের জন্য বিপরীত প্রভাব দেখা দিতে পারে। ফাইবার ও খনিজে সমৃদ্ধ হলেও কিছু ফলে প্রাকৃতিক চিনি এত বেশি থাকে যে, তা হৃদরোগীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

আর যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের সমস্যা, তাদের অতিরিক্ত ফলপ্রীতি হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করে। গবেষণায় এমন পাঁচটি ফলের কথা উঠে এসেছে, যা পরিমিত না খেলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

আম

ফলের রাজা আম—এতে কোনো সন্দেহ নেই। আর আম স্বাদে অতুলনীয় হলেও চিনির আধিক্যের কারণে এটি হৃদরোগীর জন্য ‘রেড জোন’ কিংবা ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।

পাকা কলা

অতিরিক্ত পাকা কলায় থাকা দ্রুত হজমযোগ্য চিনি রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে। তাই হৃদরোগীর জন্য অতিরিক্ত পাকা কলা এড়িয়ে চলাই ভালো।

আঙুর ও লিচু

আঙুর ও লিচু— এ দুটি ফলের ক্ষেত্রেই একই সতর্কতা প্রযোজ্য। এগুলোতে ফ্রুক্টোজের মাত্রা এতটাই বেশি যে, তা রক্তে শর্করার আকস্মিক উল্লম্ফন (Spike) ঘটায়, যা পরোক্ষভাবে হার্টের ক্ষতি করে।

তরমুজ

গ্রীষ্মের তপ্ত দুপুরে তরমুজ আরামদায়ক হলেও এতে থাকা প্রচুর শর্করা রক্তে ইনসুলিনের মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে, যা হৃদরোগীর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

তবে এ বিষয়ে চিকিৎসকরা বলেছেন, এক বাটি আঙুর বা কয়েক ফালি আমের বদলে আপেল, পেয়ারা কিংবা পেঁপের মতো ফাইবার সমৃদ্ধ ফল হৃদযন্ত্রের জন্য অনেক বেশি নিরাপদ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD