প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

মিরাজকে নিয়ে ড. জাকির নায়েকের পোস্ট

২৭ মার্চ ২০২৬, ১০:৫৪:৪৩

ছবি: সংগৃহীত

ভারতীয় ইসলামি চিন্তাবিদ, ধর্মপ্রচারক ও বক্তা জাকির আব্দুল করিম নায়েক–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ড. নায়েক তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘একজন মুসলিম ক্রীড়াবিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপ।’

ছবিতে দেখা যায়, দুজনেই পাঞ্জাবি ও টুপি পরিহিত অবস্থায় রয়েছেন। সামাজিক মাধ্যমে ভক্তরা এই সাক্ষাৎকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

জানা গেছে, সম্প্রতি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে গিয়েছিলেন মিরাজ। সেখানেই সম্ভবত ড. জাকির নায়েকের সঙ্গে তার এই সাক্ষাৎ হয়।

একই ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে মিরাজ লিখেছেন, “ছোটবেলা থেকেই টিভিতে আপনাকে দেখে বড় হয়েছি। আলহামদুলিল্লাহ, আজ হঠাৎ সামনাসামনি দেখা হয়ে গেল—মনে এক ভিন্ন রকম ভালো লাগা ও প্রশান্তি কাজ করছে।”

মিরাজ আরও লেখেন, আল্লাহ তা’লার কাছে শুকরিয়া, তিনি এই সুন্দর সুযোগটা করে দিয়েছেন। আপনার মতো মানুষের কাছ থেকে আরও শিখতে পারা, অনুপ্রাণিত হওয়া এটা নিঃসন্দেহে এক বড় নিয়ামত।

বাংলাদেশ দলের এই তারকা অলরাউন্ডার আরও লেখেন, আল্লাহ তা’লা আপনাকে সুস্থ রাখুন ও দীর্ঘ হায়াত দান করুন। আমাদের সবাইকেও সত্য ও ন্যায়ের পথে অটল থাকার তাওফিক দান করুন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য