শুক্রবার ২৭ মার্চ, ২০২৬, ০২:০১ পূর্বাহ্ণ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২৭ মার্চ, ২০২৬ ১২:১৭:৪৭
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ (বৃহস্পতিবার) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিচালনার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। আলোচনা সভায় মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা, দেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং নতুন প্রজন্মের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মাহফুজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে স্বাধীনতার মূল চেতনাকে ধারণ করে একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে শুরু হওয়া স্বাধীনতার সংগ্রাম দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ে পরিণত হয়। এই দিবস আমাদের স্বাধীনতার অমূল্য অর্জনকে স্মরণ করিয়ে দেয় এবং দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রেরণা জোগায়।

এসময় আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান মোহাম্মদ মামুনুর রশিদ, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক এসোসিয়েট প্রফেসর ড. ইকবাল মাহমুদ, ডেপুটি রেজিস্ট্রার ফরিদ হোসেইন, মানবসম্পদ বিভাগের প্রধান জি.এম. নাফিউন হোসেইনসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির মেম্বার সেক্রেটারি এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও প্লেসমেন্ট বিভাগের উপপরিচালক কে.এম. মনিরুল ইসলাম।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD