মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
ছবি: সংগৃহীত
ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ইরানের দক্ষিণ উপকূলে সিস্তাত-বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর এলাকায় একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার (২৫ মার্চ) ইরানের গণমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৮ যুদ্ধবিমান উড়ে যেতে দেখা যাচ্ছে। ওই ভিডিওগুলোর অন্তত একটি চাবাহার বন্দর এলাকার টিস সেতুর কাছে ধারণ করা হয়েছে।
প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, উড়ন্ত এফ-১৮ যুদ্ধবিমানটিতে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং এর লেজের দিকে বিস্ফোরণ হয়। তবে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে কি না তার কোনো ভিডিও বা প্রমাণ দেখা যায়নি।
এদিকে, ওয়াশিংটন এই দাবিকে মোটেও আমলে নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের দাবিকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে।
এই এফ/এ-১৮ হর্নেট বা সুপার হর্নেট যুদ্ধবিমানগুলো মার্কিন নৌবাহিনী এবং মেরিন কোরের অন্যতম প্রধান শক্তি হিসেবে পরিচিত। এগুলো মূলত বিমানবাহী রণতরী থেকে পরিচালনার উপযোগী বহুমুখী যুদ্ধজাহাজ। এগুলো প্রায়শই আরব সাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন স্ট্রাইক গ্রুপগুলোর পক্ষ থেকে নিয়মিত টহল ও সামরিক অভিযানে ব্যবহার করা হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য