বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা

২৫ মার্চ, ২০২৬ ১০:৩৫:২০
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর কাছে পাঠানো এক চিঠিতে এই শুভেচ্ছা জানান।

চিঠিতে ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারতের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে, আপনাদের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে, মহামান্য রাষ্ট্রপতি আপনাকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক সংযোগ ও দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে আবদ্ধ, যা আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তিটিকে রূপদান করে।

চিঠিতে আরও বলা হয়, বছরের পর বছর ধরে, আমরা সংযুক্তি, বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধিকরণ ও শিক্ষাসহ প্রধান খাতগুলোতে জনগণ-কেন্দ্রিক উন্নয়নকে অগ্রসর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে সীমান্তের উভয় পাশের নাগরিকদের কাছে বাস্তবিক সুফল পৌঁছে দিয়েছি।

ভারত ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে আগ্রহী বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

শেষে তিনি বাংলাদেশ সরকার ও জনগণের জন্য শুভকামনা জানান এবং রাষ্ট্রপতির প্রতি তার গভীর শ্রদ্ধা ও বিবেচনার পুনঃনিশ্চয়তা প্রকাশ করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD