প্রচ্ছদ / আন্তর্জাতিক / বিস্তারিত
হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
২৫ মার্চ ২০২৬, ১২:৪৮:৫৫
ছবি: সংগৃহীত
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে অসুস্থতার কারণে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে শারীরিক অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে তিনি অসুস্থ বোধ করছিলেন। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল।
হাসপাতালে তার সঙ্গে ছিলেন ছেলে রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়েও তিনি একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এবারও গুরুতর কোনো সমস্যা নেই বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। সূত্র : ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD


























মন্তব্য