সাবেক স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনতার অভিযোগ সুস্মিতার
ছবি: সংগৃহীত
টলিউড অভিনেত্রী সুস্মিতা রায়ের ব্যক্তিগত জীবন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে ব্যক্তিগত সম্পর্ক ও আচরণ নিয়ে বিস্ফোরক দাবি।
সুস্মিতা রায় সুন্দরবন থেকে উঠে এসে টলিউডে নিজের পরিচিতি লাভ করেছেন। তিনি বেশি খ্যাতি পেয়েছেন কৃষ্ণকলি ধারাবাহিকে কাজ করে। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি ভ্লগিং, ব্যবসা-সবটাই একা হাতে সামলাচ্ছেন।
২০২৫ সালের ২০ মার্চ ছিল সুস্মিতার জন্মদিন। সেদিনই জানা যায়, তার বিচ্ছেদের খবর। সামাজিক মাধ্যমে স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা করেন সুস্মিতা। এদিন সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিবাহবিচ্ছেদের খবর তুলে ধরেন সব্যসাচী।
সুস্মিতার দাবি, তার সামনেই একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সব্যসাচী। এ ছাড়া বিভিন্ন জিনিস ও টাকাপয়সা তো নিয়েছেনই। সুস্মিতার যুক্তি, তিনি ভালোবেসে সবটা মেনে নিয়েছেন। কিন্তু একটা পর্যায়ের পর বাধ্য হয়েছেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে। কারণ, চক্রবর্তী পরিবার চায়নি, সন্তান আসুক তার কোলে।
তবে বিচ্ছেদের কিছুদিন পরই আবারও আলোচনায় আসেন সুস্মিতা।
চলতি মাসে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নতুন জীবনের সূচনা জানান তিনি। এরপর সাবেক স্বামীর সঙ্গে ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে হুমকির অভিযোগ তোলেন। লাইভে এসে সুস্মিতা দাবি করেন, চক্রবর্তী পরিবার এখনও তার ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দিচ্ছে। সেই সময় তিনি নিজের একাধিক সম্পর্ক ও বিয়ের বিষয়েও খোলামেলা কথা বলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য