বুধবার ২৫ মার্চ, ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ণ

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

২৪ মার্চ, ২০২৬ ১১:১৯:৫৫
ছবি: সংগৃহীত

ইরানে যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রেসিডেন্টকে সৌদি যুবরাজ যুক্তি দিচ্ছেন, মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্য পুনর্গঠনের এক ‘ঐতিহাসিক সুযোগ’ এনে দিয়েছে।

গত সপ্তাহে কয়েকবার ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে সৌদি যুবরাজের। এসব আলোচনার বিষয়ে জানেন-এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এসব তথ্য জানিয়েছে। সৌদি যুবরাজ যুক্তি দিয়েছেন, ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দীর্ঘমেয়াদী হুমকির মুখে রেখেছে, যা তেহরানের কট্টরপন্থি সরকারকে নির্মূল করার মাধ্যমে দূর করা যেতে পারে। তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন।

এদিকে, ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনায় যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি ও কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হামলার ঘোষণা দিয়ে পরে তা স্থগিত রাখতে বাধ্য হওয়ায় ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ও যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতাও স্পষ্ট হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের ধারণা। একই সঙ্গে ইরানের পাল্টা হুমকি ও কৌশল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়ে শেষ পর্যন্ত তা স্থগিত করতে বাধ্য হওয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচ দিনের জন্য হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে তিনি ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনার’ ফল বলে দাবি করলেও ইরান বলছে, এমন কোনও আলোচনাই হয়নি।

বিশ্লেষণে বলা হয়, ট্রাম্পকে শেষ পর্যন্ত ইরানের পাল্টা হুমকির কথাও বিবেচনায় নিতে হয়েছে। প্রথম প্রতিক্রিয়ায় তেহরান জানায়, যুক্তরাষ্ট্র যদি আক্রমণ চালায়, তাহলে উপসাগরীয় মিত্রদের টিকিয়ে রাখা লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টগুলো ধ্বংস করা হবে, হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া হবে এবং ইসরায়েলের ওপর আরও জোরালো হামলা চালানো হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD