প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত

২৪ মার্চ ২০২৬, ৯:২১:০৭

ছবি: সংগৃহীত

রমজান ও ঈদুল ফিতর-এর ছুটি শেষে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর টানা ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) অধিদফতরের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক আদেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশ বাস্তবায়নের কথা বলা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রমজানের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবার নিয়মিত পাঠদান চালু রাখতে বলা হয়েছে।

এর আগে গত ৮ মার্চ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজান ও ঈদের ছুটি শুরু হয়। ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য