ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
ছবি: সংগৃহীত
ঢাকা শহরের যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে বৈশ্বিক মানে আধুনিকায়নের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর অসহনীয় যানজট কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের এই সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই সভার বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা কার্যকর করা এবং যত্রতত্র পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, বিভিন্ন বিভাগের সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য