জেট ফুয়েলের দাম বেড়ে গেল ৮০ শতাংশ
ছবি: সংগৃহীত
দেশে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসির দায়িত্বশীল সূত্র জানায়, মঙ্গলবার জরুরি ভিত্তিতে জুমে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিদ্ধান্ত অনুযায়ী— অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য— প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রেও দাম বৃদ্ধি প্রায় ৭৯ শতাংশ।
সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান, নতুন এই মূল্য ২৪ মার্চ মধ্যরাত (২৫ মার্চ) থেকে কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য