মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ

জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ মার্চ, ২০২৬ ৩:৪৩:২৮
ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি বিগত সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের যে নামকরণ করা হয়েছিল, সেগুলো পরিবর্তনের বিষয়েও আলোচনা হবে।

সবকিছু পর্যালোচনা করে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে জামায়াতে ইসলামের সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানান, সংবিধান ও জন আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো অধ্যাদেশে সুপারিশ করবে না তারা।

সংসদ অধিবেশনের প্রথম দিনেই অধ্যাদেশ যাচাই-বাছাই করতে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি জয়নাল আবদিন। এটি কমিটির প্রথম সভা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD