প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

সাকিব আল হাসানের জন্মদিন আজ

২৪ মার্চ ২০২৬, ১:০৩:৪৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জার্সিতে অসংখ্য সাফল্যের গল্প লেখা সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। দেশের ক্রিকেট ইতিহাসে তাকে অন্যতম সফল ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। ব্যাট ও বল দুই ক্ষেত্রেই অসাধারণ পারফরম্যান্স দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জীবন্ত কিংবদন্তি হিসেবে। আজ এই তারকা ক্রিকেটারের জন্মদিন। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করা সাকিব আজ ৩৯ বছরে পা রাখলেন।

২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর থেকে ধারাবাহিক পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেটে নিজের দাপট দেখিয়েছেন তিনি। একের পর এক রেকর্ড গড়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডার হওয়ার অনন্য কীর্তিও তার দখলে। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

তবে ২০১৯ সালের বিশ্বকাপে যা করেছেন তা রীতিমতো এক ইতিহাস। ব্যাট বল হাতে এক অন্য সাকিবকে দেখছিলো ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১১টি উইকেট।

মাঠের ভেতরে এবং বাইরে নানা সময়ে বিভিন্ন বিতর্ক তাকে ঘিরে থাকলেও খেলার মাঠে তিনি সবসময়ই নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন এবং দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন।

পরিসংখ্যান অনুযায়ী টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে ৫টি সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান এবং বল হাতে ২৩১টি উইকেট রয়েছে সাকিবের ঝুলিতে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৩০ ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ ৭০৮৬ রান করার পাশাপাশি তিনি শিকার করেছেন ৩০১টি উইকেট।

দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। দেশের ক্রিকেটে তার নেতৃত্ব, পারফরম্যান্স ও অভিজ্ঞতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য