প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই সাক্ষাতের বিষয়টি জানানো হয়েছে। বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।
আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আলোচনা হয়েছে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং আইএমএফ-এর ঋণের কিস্তি ও শর্ত ইস্যু নিয়েও।
এসময় আরও উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য