মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে পারে: ট্রাম্প

২৪ মার্চ, ২০২৬ ১২:০০:৪৬
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী কারা নিয়ন্ত্রণ করবে—এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি যৌথভাবে পরিচালিত হতে পারে।

সাংবাদিকদের “কারা?”—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হয়তো আমি। হয়তো আমি, আমি এবং আয়াতুল্লাহ… যিনি পরবর্তী আয়াতুল্লাহ হবেন।”

ট্রাম্প আরও বলেন, তিনি মুজতবা খামেনিকে ইরানের নেতা হিসেবে বিবেচনা করেন না। তার মতে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মুজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে।

তিনি বলেন, “স্বয়ংক্রিয়ভাবেই একটি শাসন পরিবর্তন ঘটে।” তবে একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, তারা এমন কিছু মানুষের সঙ্গে কাজ করছেন যাদের তিনি “যুক্তিসংগত ও শক্তিশালী” মনে করেন। “ভেতরের লোকেরা জানে তারা কারা। তারা খুবই সম্মানিত, এবং হয়তো তাদের মধ্য থেকেই কেউ আমাদের প্রত্যাশিত ব্যক্তি হবে,” যোগ করেন ট্রাম্প। সূত্র: রয়টার্স

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD