যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি
ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবন, অনুভূতি এবং ক্যারিয়ারের নানা আপডেট নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেই সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি। এমন মন্তব্যে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও, পরবর্তী অংশে নিজের অনুভূতির ব্যাখ্যাও দেন মাহি।
তিনি জানান, হঠাৎ কাছ থেকে কারও মৃত্যু প্রত্যক্ষ করার অভিজ্ঞতায় তিনি মানসিকভাবে বিচলিত হয়ে পড়েছেন। মাহি লেখেন, আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে সেও একটু পরে মরে যেতে পারে। এত কাছ থেকে কারও মৃত্যু এর আগে তো কখনো দেখিনি, দম বন্ধ লাগতেসে।
তবে ঠিক কার মৃত্যু বা কী পরিস্থিতিতে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেত্রী।
মাহিয়ার এই পোস্টে জীবনের অনিশ্চয়তা ও মৃত্যুর হঠাৎ উপস্থিতি নিয়ে তার গভীর উপলব্ধি স্পষ্ট হয়ে উঠেছে। ভক্তরাও তার মানসিক অবস্থার প্রতি সহমর্মিতা জানিয়ে মন্তব্য করছেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য