মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ণ

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, দুই গেইটম্যানের বিরুদ্ধে মামলা

২৩ মার্চ, ২০২৬ ৬:৩৫:১৮
ছবি: সংগৃহীত

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই গেইটম্যানকে আসামি করে মামলা হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে লাকসাম রেলওয়ে থানায় গেইটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে মামলা করেন আহত বাস যাত্রী শেফালী আক্তার।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীমউদ্দীন। তিনি জানান, বাংলাদেশ দণ্ডবিধি ‘দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যু, ৩০৪ ধারার (ক)’ আইনে মামলা হয়েছে।

এর আগে, গত রোববার রাতে কুমিল্লা পদুয়ার বাজারে বাস-ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান ১২ জন। আহত হন ১০ জন। স্থানীয়রা অভিযোগ করেন, রেলক্রসিংয়ের গেট বন্ধ না করায় দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD