মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ণ

এবার ‘ভুলবশত’ নিজেদের নাগরিককেই হত্যা করল ইসরায়েল

২৩ মার্চ, ২০২৬ ৪:৫২:৫৩
ছবি: সংগৃহীত

লেবানন সীমান্তে গোলাবর্ষণ করতে গিয়ে নিজেদের নাগরিককেই হত্যা করেছে ইসরায়েলের সেনারা। ভুলবশত তাদের গোলাই আছড়ে পড়ে দেশের ভূখণ্ডে। আর সেই গোলার আঘাতেই প্রাণ হারিয়েছেন ওফার মস্কোভিৎস নামের ৬০ বছর বয়সী এক ইসরায়েলি।

ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইজরায়েলের মিসগাভ আম এলাকায় যে ব্যক্তির মৃত্যু হয়েছিল, তিনি ইসরায়েলি সেনার লক্ষ্যভ্রষ্ট গোলার আঘাতেই মারা গেছেন।

তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননকে লক্ষ্য করে গোলা ছুড়ছিল ইসরায়েলি বাহিনীর একটি গোলন্দাজ ইউনিট। সেই সময়েই ভুলবশত কয়েকটি গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে মিসগাভ আম কিবুতজ-এর ভেতরে গিয়ে পড়ে।

ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতেই হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কিন্তু পরে অবস্থান বদল করে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। সেই তদন্তেই গোলন্দাজ বাহিনীর এই ‘ভুল’ ধরা পড়েছে।

প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরুর পর ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পরে লেবাননে নির্বিচার বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এতে দেশটিতে প্রায় হাজারখানেক মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও অধিক মানুষ। সূত্র: আল জাজিরা

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD