নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি প্লেনের সঙ্গে রানওয়েতে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
স্থানীয় সময় রোববার (২২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলে, ধারণা করা হচ্ছে নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সেটি জানায়নি পুলিশ।
সংবাদমাধ্যম রয়র্টাসের এক প্রতিবেদনে জানা যায়, সংঘর্ষে জড়িত প্লেনটি মন্ট্রিয়াল থেকে আসছিল এবং এটি এয়ার কানাডার রিজিওনাল পার্টনার জ্যাজ এভিয়েশন দ্বারা পরিচালিত।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট জানায়, প্লেনটি প্রায় ২৪ মাইল প্রতি ঘণ্টা (৩৯ কিমি প্রতি ঘণ্টা) গতিতে গাড়ির সঙ্গে আঘাত করেছে।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, লা গার্ডিয়া বিমানবন্দরে প্লেন ও গাড়ি সংঘর্ষের খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছেছে, তবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য