সুদানের হাসপাতালে ভয়াবহ হামলা, মুহূর্তেই ঝরে গেল ৬৪ প্রাণ
ছবি: সংগৃহীত
সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৩ শিশু রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস গত শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, পূর্ব দারফুরের রাজধানী আল দাইনে শুক্রবার রাতে হামলা হয়েছে। এতে আল দাইন টিচিং হাসপাতালের একাধিক রোগী, দুজন নারী নার্স এবং একজন পুরুষ চিকিৎসক নিহত হয়েছে। এ ঘটনায় আট স্বাস্থ্যকর্মীসহ আরও ৮৯ জন আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, হাসপাতালের শিশু বিভাগ, মাতৃত্ব বিভাগ এবং জরুরি বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে করে অকার্যকর হয়ে পড়েছে হাসপাতালটি এবং শহরের জরুরি চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, হাসপাতালের শিশু বিভাগ, মাতৃত্ব বিভাগ এবং জরুরি বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে করে অকার্যকর হয়ে পড়েছে হাসপাতালটি এবং শহরের জরুরি চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে।
তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, ‘এই মর্মান্তিক ঘটনার ফলে সুদানের যুদ্ধে স্বাস্থ্যসেবাকেন্দ্রে হামলা সম্পর্কিত মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে।’
তিনি জানান, প্রায় তিন বছর ধরে চলা সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘাতে ২১৩টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলায় ২ হাজার ৩৬ জনের মৃত্যুর তথ্য নথিবদ্ধ করেছে ডব্লিউএইচও।
তবে এ হামলার পেছনে কারা দায়ী, সে সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র:আল জাজিরা
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য