ইরানের জ্বালানি ক্ষেত্রে নতুন করে আর হামলা চান না ট্রাম্প
এবার ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা হোক, এমনটি চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।
বুধবার ইরানের অন্যতম বড় গ্যাসক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে ইরান। তারই প্রেক্ষিতে তেহরানকে একটি কড়া বার্তা দিতে বুধবারের হামলাকে সমর্থন জানান ট্রাম্প।
তবে সেই উদ্দেশ্য সফল হওয়ার পর আপাতত নতুন করে ইরানবিরোধী কোনো পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থান চূড়ান্ত নয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য